টুইটারকে টেক্কা দিতে মেটা নিয়ে এলো "Threads"
ইন্সটাগ্রাম এর প্যারেন্ট কোম্পানি মেটা টুইটারের সাথে পাল্লা দিতে নিয়ে এলো "Threads" যা মূলত একটি ইন্সটাগ্রাম ভিত্তিক অ্যাপ। Threads আপ্পটি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই ইন্সটাগ্রামের ইউজার হতে হবে। Threads আসলে কি? এটি মূলত একটি ইন্সটাগ্রাম ভিত্তিক অ্যাপ যার মাধ্যমে আপনি শর্ট পোস্ট, আপডেট শেয়ার করতে পারবেন ৫০০ ক্যারেক্টারের ভিতরে এবং টুইটারের মতো করে সেগুলো বারবার ব্যবহার করে নতুন আপডেটও দিতে পারবেন। এর পাশাপাশি আপনি আপনার পোস্টে লিংক, ছবি এবং ৫মিনিটি সময়সীমার ভিডিও শেয়ার করতে পারবেন। ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা নিজেদের লগ ইন ক্রিডেনশিয়াল দিয়ে Threads অ্যাপটিতে লগ ইন করতে পারবেন, এবং লগ ইন এর পর আপনার যাবতীয় তথ্যাদি, ফলোয়িং লিস্ট সব স্বয়ংক্রিয়ভাবে Threads অ্যাপে সরবরাহ হয়ে যাবে, অর্থাৎ আপনার নতুন করে সবকিছু তৈরি করবার আর প্রয়োজন পড়বে না। আপনি চাইলে আপনার প্রোফাইলকে আরো কাস্টমাইজ করতে পারবেন সেখান থেকে। "Threads" অ্যাপটি গুগল প্লেস্টোর/অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন সহজেই। কেন মেটা Threads অ্যাপ লঞ্চ করলো? অতি সম্প্রতি ইলন মাস্ক টুইটারের সিইও...