পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আফরার ডায়েরি

ছবি
এমনি গহীন গ্রামে থাকি যেখানে ফী বছর সেনাবাহিনীর প্রশিক্ষণ হয়। গত বছর শীতে যখন এলাম, হঠাৎ একদিন মাঝরাতে শুনি মাঝারি গোলাগুলির শব্দ। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিলো না। পরদিন কাকীর কাছে গোলাগুলির কারণ জানতে চাইলে জানলাম যে প্রতি বছরই বছরের বিভিন্ন সময়ে দল বেধে আর্মিরা আফরা ও আফরা সংলগ্ন পাশ্ববর্তী অন্যান্য এলাকায় প্রশিক্ষণে আসে। সপ্তাহখানেক তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে গ্রাম ছাড়ে। আগে জানতাম শুধু পাহাড়ি অঞ্চলেই আর্মিদের ট্রেনিং হয়। আর এ গ্রামে হবেই বা না কেন! গ্রামের পাশ দিয়ে রয়েছে এক গহীন জংগল! জংগলটাতে একদিন আমি নিজে ঢুকে বেরুনোর পথ হারিয়ে ফেলে কতবার গোলকধাঁধার চক্করে পড়ে গন্তব্যে তো পৌছুতে পারলামই না, বরং যেখান থেকে ঢুকেছিলাম, সেখান থেকেই বের হইছিলাম। জংগলটির গহীনতার আরও একটা নমুনা হলো, মাঝে যখন সরকার মাদকবিরোধী সাড়াশি অভিযান শুরু করলো, তখন গ্রামের অনেক নেশাখোর নাকি আত্মরক্ষায় এই জংগলে লুকিয়েছিলো। আমাদের বাপ দাদাদের আমলে নাকি জংগলে ভূত প্রেতের অবাধ আনাগোনা ছিলো। এমনও নাকি শোনা গিয়েছে যে, জংগল থেকে জীনেরা এসে ভোররাতে জংগলের পাশ্ববর্তী এক বাড়ীর নলকূপে এসে অজু করে! গ্রামের এক নারীকে অনেক...