পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাছের রাজ্য বাগেরহাট

ছবি
মনে আছে এই কে বি মাছের বাজারে গতবছর কোন এক ভোরে অন্ধকার থাকতে থাকতে তাজা ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম।ভেবেছিলাম যেয়ে হয়তো ফাঁকা থাকতে থাকতে মাছ কিনে চলে আসবো। ওরে বাবা!!! পৌঁছে গেছি ০৬ঃ০০ টার দিকে, যেয়ে দেখি, সে কি ভিড়। চতুর্দিক থেকে মানুষ হুমড়ি খেয়ে ঢুকছে মাছ কিনতে। ইলিশ মাছ, পাশে বড় বড় মাছ ধরা ট্রলার এসে ভিড়েছে। ঝুড়ির পর ঝুড়ি মাছ নামছে, আর নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। রূপালি ইলিশ। এখান থেকে এই সময়টাতে কিনতে পারলে কিছুটা সাশ্রয়ে পাওয়া যাবে, আর একদম মাত্র শিকার করে আনা মাছ কেনা যাবে। আর এজন্যেই ভোর বেলাতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে মাছ কিনতে। আমি আর আমার সাথে আরো কয়েকজন ছিলেন মাছ কিনতে এসেছেন একই এলাকা থেকে। বাজারের ভিতর দাঁড়িয়ে কিনবার জো নেই, শেষে ব্যাপারীকে সাথে করে নিয়ে পাশের একটা ফাঁকা জায়গাতে গিয়ে দরদাম করে সাড়ে সাত কেজি এর মতো মাছ কিনে বাড়ি এসেছিলাম। আকারে মাছগুলো অনেক বড় ছিলো না, মাঝারি থেকে কিছুটা বড়। কিন্তু স্বাদ! আহা!!! স্বাদ আসলে বর্ণনার বাইরে। ছবি দেখে সেই ভোর বেলায় হারিয়ে গেলাম। মাছের রাজ্য বাগেরহাটে হারিয়ে গেলাম। জীবনে কখনো মাছের প্রতি এতোটা ফ্যাসিনেশন ছিলো না যতটা বাগেরহাট...