কোরবানী

চিরবিদায়ের পূর্ব রাত।

দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় কুটো অবচেতনে চিবোতে চিবোতে হঠাৎ বসে পড়েছে গরুটা, তাও আলো থেকে সরে গিয়ে কিছুটা আবছা অন্ধকারে। জাবর কাটাও নেই, হাম্বা রবও বন্ধ, চোখ জোড়া টল টল, চোখের নিচে অশ্রুর দাগ পড়ে গিয়েছে।
অবলার এটুকু বোধ আছে, ধরণীর আলো বাতাসে আর সে কিছু ঘন্টা আছে। গরুর বিক্রেতা বলেছিলো, গরুটা অনেক শান্ত-শিষ্ট, ঢুস মারার প্রবণতা নেই, ওরে যা দেবেন তাই খাবে, একদমই নিরীহ।
আসলেই অবলাটা একদমই নিরীহ, চিরবিদায়ের আগে যেন সবকিছু চুপ করে মেনে নিয়ে একদম বোবা হয়ে গিয়েছে। গরুটা কিনে জিতেছি কি ঠকেছি সেটি নিয়ে ভাবি না, শুধু এটা ভাবছি, নিজের মৃত্যুটা যদি এমন বুঝতে পারতাম পরদিন হবে, আগের মুহুর্তগুলো কিভাবে কাটবে আমার!!!
দুনিয়ার মোহে পড়ে জিততে চাওয়া আমার এ মনটা আসলেই কি জিতেছে, নাকি নিরন্তর ঠকেই চলেছে!!!
ঈদ মোবারক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি