ডিলার অফ ডলার
হঠাৎ হোয়াটসঅ্যাপে এক ভাইয়ের আকস্মিক মেসেজঃ "ভাই আমাকে একটু ডলার পাঠান তো!!!"
সীমিত আয়ের মানুষ আমি, এই দুর্মূল্যের বাজারে এমনিতে কেউ টাকা চাইলে কলজে কেপে উঠে, সেখানে সে ডলার চেয়েছে। আমার সাথে কি ঠাট্টা করছে সে?
আমিঃ স্যরি ভাই, বুঝি নাই।
সেঃ একটু আর্জেন্ট ভাই, জলদি সেন্ড করেন প্লিজ।
সন্দেহ ঘনীভূত হচ্ছে। অপর পাশের ভাইয়ের হোয়াটসঅ্যাপ কি হ্যাক হলো! এমন তো কখনো হয় না, তাও টাকা চাইলে একটা বিষয় ছিলো। ডলার!!! বিদেশি কেস। আমি নিজেও টেনশনে পড়ে গেলাম, রেস্পন্স করবো কিনা বুঝতেছি না। কিছুক্ষণ ভেবে সেরে আমি ভাইকে ফোন দিয়ে বসলাম। ফোন ধরার পর...
আমিঃ ভাই কোনো সমস্যা?
সেঃ কি সমস্যা হবে, আরে আমি বসে আছি, আর্জেন্ট, পাঠাইলেন না তো!
কথা তো সেই ভাইয়েরই, আবার ফোনেও তার একই চাহিদা। আর্জেন্ট, ডলার। কিন্তু হুট করে আমার কাছেই কেন!
আমিঃ ভাই ডলার কোথায় পাবো? অল্প কিছু টাকা আছে, ডলার কেন লাগবে বুঝলাম না।
সেঃ আরে ধুর মিয়া। আমার গুগল জি বোর্ডে কিপ্যাডে ডলার সাইনটা আসতেছে না, পাউন্ড আছে। কোনোভাবেই পাচ্ছি না। ঐদিকে এক সাইটে পাসওয়ার্ডে ডলার সাইন দিছি, এই জন্য লগ ইন করতে পারতেছিলাম না দেখে আর্জেন্ট চাইছি, আর আপনি কি কন!
কয়েক সেকেন্ড চুপ করে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করলাম, অতঃপর তাকে বললাম, "আমার বুল হয়ে গেছে, ক্ষমা কইরে দ্যান!"
এরপর ফোনটা রেখে তাকে হোয়াটসঅ্যাপে $ পাঠিয়ে নিজেকে সেইরকমের ডলারের ডিলার ভাবতে ভাবতে আকাশের দিকে নিশ্চুপ তাকিয়ে রইলাম ।
( জীবন থেকে নেওয়া, আংশিক পরিমার্জিত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন