বিরিশিরি ভ্রমণ
গন্তব্য বিরিশিরি। সকাল সকাল শুম্ভু বাজার ব্রীজ থেকে ঢাকা থেকে আসা নেত্রকোনাগামী বাসে চড়লাম পূর্বধলা চৌরাস্তার উদ্দেশ্যে। বাসে উঠে হালকা হালকা ঘুমের পর চোখ মেলতেই দেখলাম,"স্বাগতম, সড়ক বিভাগ নেত্রকোনা!" গুগল ম্যাপে দৃষ্টি নিবদ্ধ রেখে আশেপাশে দেখছি। কিছুক্ষণ পরে কন্ট্রাক্টরকে বললাম, পূর্বধলা চৌরাস্তা এলে নামিয়ে দিতে। কন্ট্রাক্টর আমাকে অবাক করে দিয়ে জানালো পূর্বধলা চৌরাস্তায় ছেড়ে আসছি আমরা। যাত্রার শুরুতেই হোচট! ততক্ষণাত ভবের বাজার নেমে ময়মনসিংহগামী বাসে উঠলাম আবার চৌরাস্তার উদ্দেশ্যে। এবার খুব খেয়াল, যেন চৌরাস্তা মিস না হয়। গুগল ম্যাপে ঠিক ভরসা করতে পারছিলাম না। রাস্তার চারপাশে সতর্ক দৃষ্টি রাখছি। কিন্তু সমস্যা হলো, বেশি সতর্ক থাকায় এবার যেখানে নামার তার প্রায় ২০ কদম আগে নামলাম। যাক, কি আর করার, হেটে হেটে শ্যামগঞ্জ জাংশনে পৌঁছে নাস্তাটা সেরে নিলাম। এবার বিরিশিরির উদ্দেশ্যে রওয়ানা হবার পালা। উঠলাম এক সিএনজিতে, কিন্তু প্রায় ২০ মিনিট বসে আছি সিএনজি এখনো ৩জন যাত্রীর অপেক্ষায় অনবরত হাঁক ছেড়ে চলেছে, যাত্রী না পাওয়া পর্যন্ত তার ছাড়ার লক্ষ্মণ নেই। ঠিক এই মুহুর্তে আশীর্বাদ হয়ে এলো একটি ব...