তখনো বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশ দুগ্ধশিশুই বলা যায়। সবে মাত্র টেস্ট স্ট্যাটাস পেয়েছে। সেরকম নামডাকওয়ালা খেলোয়াড়ও দলে সেভাবে তৈরি হয়ে পারে নি। ঠিক তেমন একটা সময়েই মাত্র ১৭বছরের এক কিশোর বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিলো। একদম অভিষেক টেস্টেই শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক শতক হাকিয়ে নিজের সমহিম আগমনী জানান দিয়ে দিলো সেই কিশোর। একদম ছোটোখাটো গড়নের সেই কিশোর প্রবল বিক্রমে ব্যাটিং করে দুর্ধর্ষ শ্রীলঙ্কান বোলিং লাইন আপকে থোড়াই কেয়ার করে তাঁর দৃষ্টিনন্দন স্টাইলিশ ব্যাটিং এ সকলকে মুগ্ধ করে অর্জন করে নিলো এক অবিস্মরণীয় শতক, আর জায়গা করে নিলো রেকর্ড বইতে। আর এমনি এক রেকর্ড গড়লেন তিনি, যা আজ পর্যন্ত অজেয়ই রয়ে গেছে। সেই থেকেই বিশাল এক ফ্যান হয়ে গেলাম সেই কিশোরের। সেই কিশোর আর কেউ নন, আমাদের "লিটল মাস্টার" খ্যাত মোঃ আশরাফুল। ক্যারিয়ারের একদম শুরুতেই এমন ঝলমলে সূচনা দিয়ে দারুণ এক সম্ভবনা জানানো এই কিশোরকে অনেকেই আগামীর শচীন বলে আখ্যাও দিয়েছিলেন। যদিও ইনকন্সিস্টেন্সির কারণে ক্যারিয়ার তাঁর খুব একটা বেশি প্রজ্জ্বলিত হতে পারে নি, তবুও এই তারকাখচিত বাংলাদেশ ক্রিকেট...