মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন

অক্টোবর মাসব্যাপী চলছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস, ২০২২। এ বছরের প্রতিপাদ্য, "নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়"। এ উপলক্ষে মাসব্যাপী চার সপ্তাহে চারটি আলাদা বিষয়বস্তু নির্ধারিত হয়েছে।

প্রথম সপ্তাহ: মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন
মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন আসলে কি?
এটি এমন এক ধরণের নিরাপত্তা ব্যবস্থা, যার
মাধ্যমে আপনি আপনার অনলাইন একাউন্টকে আরো সুরক্ষিত করতে পারবেন। সাধারণত মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন হচ্ছে লগ ইন আইডি, পাসওয়ার্ডের পাশাপাশি একটি ক্ষণস্থায়ী ওটিপি(এককালীন পাসওয়ার্ড) সুরক্ষা যা আপনার ব্যক্তিগত ফোনে কিংবা মেইলে টেক্সট মেসেজ আকারে তাৎক্ষণিক প্রেরিত হয়। এবং এই তথ্যটি শুধুমাত্র আপনিই জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার আইডিতে অযাচিত হস্তক্ষেপ করতে সক্ষম হবে না।
ফেসবুক/ই-মেইল কিংবা অন্য বিভিন্ন ধরণের ওয়েবসাইটে এই ধরণের সুরক্ষা রাখার ব্যবস্থা আছে।
বিশ্বব্যাপী মাত্র ২৬% প্রতিষ্ঠান মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে। (LastPast)
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন গত দুই বছরে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। (Duo Labs)
এসএমএস টেক্সট মেসেজ হল সবচেয়ে সাধারণ দ্বিতীয় ফ্যাক্টর যা যুক্তরাষ্ট্র/যুক্তরাজ্যের ব্যবহারকারীরা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাকাউন্টে লগ ইন করার সময় বেছে নেয় (৮৫%)। (Duo Labs)



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি