এডোব ফটোশপে থ্রি-ডি এম্বোসড লেখা তৈরি
আপনি কি এডোব ফটোশপে থ্রি-ডি এম্বোসড লেখা লিখতে চান? আজকের এই লেখায় সেই পদ্ধতিটি বর্ণনা করবো। এর জন্য সবার আগে যেটি প্রয়োজন হবে, তা হলো এডোব ফটোশপ সফটওয়্যার। আমি যে ভার্সনটি ব্যবহার করেছি, সেটি হলো এডোব ফটোশপ-২০২২। ধারাবাহিকভাবে পদ্ধতিটি নিচে বর্ণনা করা হলোঃ
১। প্রথমে গুগল থেকে Embossed Background সম্বলিত একটি ছবি ডাউনলোড করে নিন।
![]() |
| নমুনা ছবি |
২। এরপর ফটোশপ ওপেন করে "File > New" থেকে নতুন একটি ফাইল তৈরি করুন। Width, Height আপনি আপনার ছবির প্রয়োজন মতো বসিয়ে নিন। ব্যাকগ্রাউন্ড সাদা রাখাই শ্রেয়।
![]() |
৩। নতুন ফাইল তৈরি হওয়ার পর আপনি "File>Place Embedded" থেকে ইতোপূর্বে ডাউনলোডকৃত ছবিটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সেট করুন।
৪। এবার বামপাশে থাকা Toolbar থেকে T অর্থাৎ টাইপ টুলটি(Horizontal Type Tool) বাছাই করুন।
৫। এবার টাইপ টুলটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের উপর কিছু লিখুন। ফন্ট "Impact" ব্যবহার করুন এবং অন্যান্য অপশন আপনাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারেন। ফন্টসহ অন্যান্য স্টাইল কাস্টমাইজ করার জন্য টাইপ টুল সিলেক্ট করার পরই মেন্যুবারের নিচে আলাদা প্যানেল পাবেন, যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে Window>Character থেকে এই অপশনটি পাবেন।
৬। এবার Layer (ডান পাশে) থেকে কেবল যেটি টাইপ করেছেন, সেই লেয়ারের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করুন এবং "Convert to Smart Object" অপশনটি সিলেক্ট করুন। এর ফলে আপনার লেখাটি স্মার্ট অবজেক্টে রূপান্তরিত হবে, যার মাধ্যমে আপনি আপনার লেখাটি প্রয়োজনমতো পজিশনিং এবং কাস্টমাইজ করতে পারবেন, লেখাটির মূল স্টাইল অপরিবর্তিত রেখেই। Layer না পেয়ে থাকলে Window>Layer থেকে এই অপশনটি পাবেন।
৭। এবার Layer এর ঠিক উপরেই Fill অপশনে ০% করে দিন। এতে আপনার লেখাটি অদৃশ্য হয়ে যাবে।
৮। এবার Layer এর নিচে fx অপশনে ক্লিক করে "Blending Options" সিলেক্ট করুন।
৯। এবার Blending Options থেকে Bevel & Emboss(বাম পাশে) সিলেক্ট করুন।
১০। এবার Bevel & Emboss এ "Outer Bevel" সিলেক্ট থাকা অবস্থায় অন্যান্য প্যারামিটারগুলো নিচের ছবির মতো বসিয়ে দিন। চাইলে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারেন, এটা নির্ভর করবে আপনি কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন, তার সাথে সামঞ্জস্য করে লেখাটিকে কতটুকু বাস্তবসম্মত করতে চান।
১১। এবার Bevel & Emboss অপশন এর ঠিক নিচে Texture অপশনটি সিলেক্ট করে Pattern থেকে Tree/Grass/Water Texture সিলেক্ট করে নিচের ছবির মতো প্যারামিটারগুলো কাস্টমাইজ করুন।
১২। এরপর Drop Shadow(একদম নিচে) অপশনটি সিলেক্ট করে নিচের ছবির মতো প্যারামিটারগুলো কাস্টমাইজ করুন।
১৩। ফাইলটি সেভ করুন একটি নির্দিষ্ট লোকেশনে এবং File>Export এ গিয়ে ছবিটিকে কাংক্ষিত ফরম্যাটে (JPG,PNG) এক্সপোর্ট করে বানিয়ে নিন আপনার কাংক্ষিত থ্রি ডি এম্বোসড টেক্সট সমৃদ্ধ ছবি বানিয়ে নিন।













মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন