ইউটিউব প্রিমিয়াম এখন বাংলাদেশে

 বাংলাদেশের ইউটিউব ব্যবহারকারীদের জন্য চালু হলো "ইউটিউব প্রিমিয়াম"। ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ জানিয়েছেন, গত বৃহস্পতিবার অর্থাৎ ৩ আগস্ট,২০২৩ থেকে বাংলাদেশী ইউটিউব ব্যবহারকারীদের জন্য ইউটিউব প্রিমিয়াম অবমুক্ত করা হয়েছে।

এর ফলে বাংলাদেশের গ্রাহকরা এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন। তবে বিজ্ঞাপনমুক্ত ইউটিউব ভিডিও দেখতে হলে ব্যবহারকারীদেরকে সেটি বিভিন্ন প্যাকেজ অনুসারে ক্রয় করে নিতে হবে। ইউটিউব প্রিমিয়ামটি প্রথম মাসে ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে। এরপর থেকে ব্যবহারের জন্য প্রতিমাসে দিতে হবে ২৩৯ টাকা।
কেন ইউটিউব প্রিমিয়ামঃ

ইউটিউবে মূলত আমরা ফ্রী-তেই কোনো ভিডিও দেখতে পারি সহজেই, কিন্তু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে সামনে চলে আসা কিছু বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলিই মূলত ইউটিউবের আয়ের উৎস। আর এই বিজ্ঞাপন বা এডভার্টাইজমেন্ট মুক্ত ভিডিও দেখার সুবিধা নিয়ে ২০১৪ সালে বাজারে আসে ইউটিউব প্রিমিয়াম। শুধু তাই নয়, আরো যা যা সুবিধা থাকছে ইউটিউবে প্রিমিয়ামে...
*** বিজ্ঞাপনমুক্ত ভিডিও
*** ভিডিও ডাউনলোড সুবিধা
*** ব্যাকগ্রাউন্ড প্লে, যার মাধ্যমে আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় ইউটিউব থেকে বের হয়ে গেলে অথবা ফোন লক করে দিলেও ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।
*** ইউটিউব মিউজিক, যার মাধ্যমে আপনি চাইলে কোনো মিউজিক ভিডিও থেকে শুধু মিউজিকটা শুনতে পারবেন, যেটা আপনার ফোনের ডাটা এবং চার্জের জন্য অনেক বেশি সাশ্রয়ী হবে।
*** কন্টিনিউ ওয়াচিং, যার মাধ্যমে আপনি কোনো ভিডিও পজ(Pause) করে ইউটিউব থেকে বের হয়ে গেলে পরবর্তীতে এসে সেই ভিডিওটির পজ করে যাওয়া অংশ থেকে সহজে দেখতে পাবেন, এতে করে আপনাকে শুরু থেকে টেনে আগের অবস্থানে আনতে হবে না।
এছাড়া আরো কিছু সুবিধা রয়েছে যেমন, লিসেনিং কন্ট্রোল, পিকচার ইন পিকচার সুবিধা, লাইভ চ্যাট সুবিধা, গুগল মিটের মাধ্যমে একসাথে ভিডিও দেখা, আপডেট গুলি ফ্রি-ব্যবহারকারীদের তুলনায় আগে পাওয়া ইত্যাদি।
সাবস্ক্রিপশন প্ল্যানঃ
বর্তমানে চার ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান দিচ্ছে ইউটিউব। এগুলো হলো:
** ইন্ডিভিজুয়াল মান্থলি/এনুয়াল - ৩০ দিনের জন্য ১১.৯৯ ডলারের বিনিময়ে। পুরো ১২ মাসের জন্য ১১৯.৯৯ ডলারের বিনিময়ে।
** ফ্যামিলি মান্থলি - আপনি ছাড়াও আরো ৫ জন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন এখানে। প্রতি মাসে এই প্ল্যানের জন্য আপনাকে দিতে হবে ২২.৯৯ ডলার।
** স্টুডেন্ট মান্থলি- শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, গুগল কর্তৃক যাচাই করা হবে। শিক্ষার্থীদের জন্য এই প্ল্যানের মূল্য মাত্র ৬.৯৯ ডলার প্রতি মাসে।
তাহলে আর দেরী কেন, আপনিও আজই ইউটিউব প্রিমিয়াম এর একজন হয়ে যান, আর উপভোগ করুন এডমুক্ত ইউটিউবের দুনিয়া।
হ্যাপি ইউটিউবিং...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি