TAX- কর দিবস পরবর্তীতে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে বিধান
আয়কর আইন এর ধারা ২(২৩) অনুসারে করদিবস বলতে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০তম দিন। সোজাভাবে বললে ৩০নভেম্বর। তবে এনবিআর বা সরকার যুক্তিসংগত কারণে সময় বর্ধিত করে নতুন কোনো দিন নির্ধারণ করলে উক্ত দিনই হবে সংশ্লিষ্ট করবর্ষের ক্ষেত্রে করদিবস। যেমন- ২০২৪-২৫ করবর্ষের ক্ষেত্রে করদিবস এনবিআর কর্তৃক দুই দফায় পেছানো হয়, এবং সর্বশেষ নির্ধারিত করদিবস ৩১ জানুয়ারী, ২০২৫। ৩১ জানুয়ারী, ২০২৫ এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে আপনি যে সুবিধাগুলো হারাবেন: ১. কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের অংশটুকু করযোগ্য হয়ে যাবে, এতে বাড়তি কর পরিশোধ করতে হবে আপনাকে। ২. কর রেয়াত সুবিধা হারাবেন। অর্থাৎ নিয়মিত আয়ের ৩% অথবা মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের ১৫% অথবা ১০,০০,০০০/- যেটি কম, এই কর রেয়াত সুবিধাটুকু হারাবেন। যে কারণে প্রদেয় কর পুরোটাই আপনাকে পরিশোধ করতে হবে। ৩. এর পাশাপাশি মাসিক ২% হারে বিলম্ব সুদের ঝামেলা পোহাতে হবে। একটি উদাহরণ দেখলে বুঝতে পারবেন। ধরুন, আপনার করযোগ্য আয় ৪৫০০০০/-, কর অব্যাহতি প্রাপ্ত আয় ১৫০০০০/-, সেই অনুযায়ী আপনি ৩১ ডিসেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে আপনার প্রদেয় কর হতো ...