TAX- কর দিবস পরবর্তীতে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে বিধান

আয়কর আইন এর ধারা ২(২৩) অনুসারে করদিবস বলতে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০তম দিন। সোজাভাবে বললে ৩০নভেম্বর। তবে এনবিআর বা সরকার যুক্তিসংগত কারণে সময় বর্ধিত করে নতুন কোনো দিন নির্ধারণ করলে উক্ত দিনই হবে সংশ্লিষ্ট করবর্ষের ক্ষেত্রে করদিবস। যেমন- ২০২৪-২৫ করবর্ষের ক্ষেত্রে করদিবস এনবিআর কর্তৃক দুই দফায় পেছানো হয়, এবং সর্বশেষ নির্ধারিত করদিবস ৩১ জানুয়ারী, ২০২৫।

৩১ জানুয়ারী, ২০২৫ এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে আপনি যে সুবিধাগুলো হারাবেন:

১. কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের অংশটুকু করযোগ্য হয়ে যাবে, এতে বাড়তি কর পরিশোধ করতে হবে আপনাকে।

২. কর রেয়াত সুবিধা হারাবেন। অর্থাৎ নিয়মিত আয়ের ৩% অথবা মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের ১৫% অথবা ১০,০০,০০০/- যেটি কম, এই কর রেয়াত সুবিধাটুকু হারাবেন। যে কারণে প্রদেয় কর পুরোটাই আপনাকে পরিশোধ করতে হবে।

৩. এর পাশাপাশি মাসিক ২% হারে বিলম্ব সুদের ঝামেলা পোহাতে হবে।

একটি উদাহরণ দেখলে বুঝতে পারবেন।
ধরুন,
আপনার করযোগ্য আয় ৪৫০০০০/-,
কর অব্যাহতি প্রাপ্ত আয় ১৫০০০০/-,
সেই অনুযায়ী আপনি ৩১ ডিসেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে আপনার প্রদেয় কর হতো ৫০০০/-
আপনার বাৎসরিক ডিপিএস ইন্সটলমেন্ট আছে ৬০০০০/-,
বিনিয়োগজনিত রেয়াত পেয়েছেন উহার ১৫% অর্থাৎ ৯০০০/-।
এক্ষেত্রে এলাকাভেদে ন্যূনতম কর (৫০০০/-/৪০০০/-/৩০০০/-) দিলেই আপনার কর পরিশোধিত হতো।
এবার আপনি যদি ৩১ডিসেম্বরের পর রিটার্ন জমা দেন ১জানুয়ারি, সেক্ষেত্রে আপনার করদায় হবে (৪৫০০০০+১৫০০০০)=৬০০০০০/- এর উপর, কর অব্যাহতি সুবিধা আর পাবেন না। অর্থাৎ আপনার করদায় হবে ২০০০০/-, বিনিয়োগজনিত রেয়াতসুবিধা পাবেন না অর্থাৎ পুরো ২০০০০/- আপনাকে পরিশোধ করতে হবে।
এর পাশাপাশি মাসিক ২% হারে বিলম্ব সুদ আরোপিত হবে। অর্থাৎ বিলম্ব সুদ সহ করদায় হবে ২০৪০০/-, এখানে জানুয়ারির ১তারিখে বা ৩১তারিখ যেদিনেই রিটার্ন সাবমিট করুন না কেন, ১মাসের বিলম্ব সুদ আপনার উপর আরোপিত হবে।
অর্থাৎ যেখানে ৩১ ডিসেম্বরের মধ্যে যেখানে আপনার করদায় হতো ৫০০০/- সেটা ১দিন বিলম্বে হয়ে যাবে ২০৪০০/-
তবে যারা নতুন টিনধারী এবং আগে কখনো রিটার্ন জমা দেন নি, তাদের ক্ষেত্রে বিলম্ব সুদ এবং উপরোক্ত বিষয়াদি প্রযোজ্য হবে না , তাদের ক্ষেত্রে কর দিবস অর্থাৎ রিটার্ন জমাদানের সর্বশেষ তারিখ হবে ৩০জুন, ২০২৫(আয়কর আইন, ২০২৩, ধারা ২(২৩,গ))
সুতরাং ৩১ডিসেম্বর এর মধ্যে রিটার্ন জমা দিন। কর অব্যাহতি প্রাপ্ত আয়, কর রেয়াত সুবিধা ভোগ করুন এবং বিলম্ব সুদের অনভিপ্রেত ঝামেলা এড়ান।


রেফারেন্স- আয়কর আইন,২০২৩, ধারা ১৭৪।
ধন্যবাদ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি