নতুন TIN/টিন সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমাদানের বিধান
বিভিন্ন গ্রুপে একটি প্রশ্ন নিয়ে সবাই খুব কনফিউশন ফেস করছেন। প্রশ্নটি হলো , যারা একেবারেই নতুন টিন খুলেছেন , বা পূর্বে টিন খুলেছেন , কিন্তু রিটার্ন দাখিল করেন নি , তাদের ক্ষেত্রে রিটার্ন জমাদানের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারী , ২০২৫ নাকি ৩০ জুন , ২০২৫ ? উত্তরঃ যারা একেবারেই নতুন টিন হোল্ডার , যেমন ধরুন - আপনি টিন খুলেছেন ২০২৪ এর নভেম্বর মাসে , সেক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০জুন , ২০২৫। ধারা- আয়কর আইন, ২০২৩ এর ২(২৩) আবার আপনি ধরুন টিন খুলেছেন ২০২৩ সালের আগস্ট মাসে , কিন্তু এখনো কোনো রিটার্ন দাখিল করেন নি , তাদের ক্ষেত্রেও রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০জুন , ২০২৫। এখানে যে বিষয়টি উল্লেখ্য , সেটি হলো - আপনি আয়কর আইন , ২০২৩ এর ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধিত হলে ধারা ১৬৬ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আপনার উপর প্রযোজ্য। সে কারণে , আপনি টিন হোল্ডার হলে ( সেটি ২০২৫ সাল হোক বা পূর্ববর্তী যে বছরই হোক না কেন ), আপনার করযোগ্য আয় থাকুক বা...