নতুন TIN/টিন সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমাদানের বিধান

বিভিন্ন গ্রুপে একটি প্রশ্ন নিয়ে সবাই খুব কনফিউশন ফেস করছেন। প্রশ্নটি হলো, যারা একেবারেই নতুন টিন খুলেছেন, বা পূর্বে টিন খুলেছেন, কিন্তু রিটার্ন দাখিল করেন নি, তাদের ক্ষেত্রে রিটার্ন জমাদানের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ নাকি ৩০ জুন, ২০২৫?

 

উত্তরঃ যারা একেবারেই নতুন টিন হোল্ডার, যেমন ধরুন- আপনি টিন খুলেছেন ২০২৪ এর নভেম্বর মাসে, সেক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০জুন, ২০২৫। ধারা- আয়কর আইন, ২০২৩ এর ২(২৩)



আবার আপনি ধরুন টিন খুলেছেন ২০২৩ সালের আগস্ট মাসে, কিন্তু এখনো কোনো রিটার্ন দাখিল করেন নি, তাদের ক্ষেত্রেও রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০জুন, ২০২৫।

 

এখানে যে বিষয়টি উল্লেখ্য, সেটি হলো- আপনি আয়কর আইন,২০২৩ এর ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধিত হলে ধারা ১৬৬ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আপনার উপর প্রযোজ্য। সে কারণে, আপনি টিন হোল্ডার হলে(সেটি ২০২৫ সাল হোক বা পূর্ববর্তী যে বছরই হোক না কেন), আপনার করযোগ্য আয় থাকুক বা না থাকুক, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে কর দিবসের মধ্যে।

 

আয়কর কর্তৃপক্ষ একজন টিন হোল্ডার ব্যক্তিকে ধারা ১৭২ অনুযায়ী করদিবস অতিবাহিত হওয়ার পর নোটিশ প্রদান শুরু করতে পারে। আবার ধারা ২১২ অনুযায়ী আয়কর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট করদাতাকে করবর্ষ অতিক্রান্ত হবার পর রিটার্ন দাখিলের নোটিশ দিতে পারে।

 

উদাহরণস্বরূপ-

ধরুন আপনি মিঃ করিম, টিন নিয়েছেন ২০২৩ সালের ডিসেম্বরে। আপনার রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিলো ৩০ জুন, ২০২৪। আয়কর কর্তৃপক্ষ ধারা ১৭২ অনুসারে আপনাকে ২০২৩-২৪ করবর্ষের রিটার্ন দাখিলের নোটিশ করতে পারে ৩০ জুন, ২০২৪ এর মধ্যেই। উক্ত নোটিশ পরিপালনে ব্যর্থ হলে জরিমানার সম্মুখীন হতে পারেন আপনি। তবে আয়কর কর্তৃপক্ষ যদি নোটিশ না প্রদান করে, এবং আপনি যেহেতু এখন পর্যন্ত কোনো রিটার্ন দাখিল করেন নি, সেক্ষেত্রে আপনি ৩০জুন, ২০২৫ তারিখের ভিতরে রিটার্ন দাখিলের সুবিধা নিতে পারেন।

 

আবার ধরুন আপনি টিন নিয়েছেন ২০২৪ সালের ডিসেম্বরে, সেক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২০২৫ সালের ৩০জুন। ২০২৪-২৫ করবর্ষ শেষ হয়ে যাওয়ায় উক্ত তারিখের পর আপনাকে আয়কর কর্তৃপক্ষ ধারা ২১২ অনুসারে রিটার্ন দাখিলের নোটিশ ইস্যু করতে পারে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি