অনুবাদ বিভ্রাট

অতি মাত্রায় প্রযুক্তিনির্ভর হওয়া কখনোই উচিত নয়।

গতকাল দাপ্তরিক প্রয়োজনে প্রায় একসাথে অনেকগুলো স্কুলের ফোন নম্বর আমার ফোনে সেভ করার প্রয়োজন পড়লো। ফোন নম্বরগুলো সব এক্সেল শিটে একদম স্কুলের নামসহ আছে, কিন্তু নামগুলো বাংলায় থাকার কারণে গুগল কন্টাক্টসে ইম্পোর্ট করার পর নামগুলোর ফন্ট আজগুবি হয়ে যাচ্ছে। কি করবো এখন? প্রায় ৫০টা স্কুলের নাম, সব ইংরেজিতে টাইপ করা এখন খুবই বিরক্তিকর কাজ।

হঠাৎ মাথায় এলো গুগল ট্রান্সলেটরকে কাজে লাগাই। যেই ভাবা, সেই কাজ। একেক করে উপজেলা ধরে ধরে স্কুলগুলোর বাংলা নাম কপি করে দেখলাম, যেমন চাচ্ছি, তেমন ভাবেই ইংরেজি লিখা হয়ে যাচ্ছে৷ তাই আর পুনরায় চেক করার প্রয়োজন বোধ করলাম না। একইভাবে সবগুলিকে ইংরেজিতে রূপান্তর করলাম।




এরপর গুগল কন্ট্যাক্টসে ইম্পোর্ট করে সেভ করে ফেললাম মুহুর্তের মধ্যে। অতঃপর রিলাক্সড বসে বসে চেক করছিলাম নামের বানানগুলো। কিছুক্ষণ পরই বুঝতে শুরু করলাম, সবকিছুতে শর্টকাট খোজা উচিত নয়।

এই যেমন ধরুন স্কুলের নাম,
আম বাগান উচ্চ বিদ্যালয়, ইংরেজিতে হয়েছে Mango Garden High School,
জনাব আলী সরকারি কলেজ, ইংরেজিতে হয়েছে Mr. Ali Govt College,
একতা উচ্চ বিদ্যালয় হয়ে গিয়েছে United High School,
হানিফখান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হয়ে গিয়েছে Hanifkhan Bi-Mukhi High School,
বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় - Baniachong Standard High School...

থাক আর না বলি। দ্রুত কাজ সেরে একটু অহমিকাবোধ লাগছিলো মনের মধ্যে, গুগল ট্রান্সলেটর তার উপর অতি যত্নসহকারে পানি ঢেলে দিলো।

ধন্যবাদ প্রযুক্তি,
তুমি আসলেই করে দিয়েছো অনুবাদ,
আর কেড়ে নিয়েছো ভবিষ্যতে অনুবাদ করবার সাধ। 😑

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি