দেশে দেশে রাজস্ব ব্যবস্থাপনা
::দেশে দেশে রাজস্ব ব্যবস্থাপনা: এনবিআর কতটুকু যৌক্তিক-একটি নির্মোহ বিশ্লেষণ:: অধ্যাদেশ জারির মাধ্যমে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করে রাজস্ব ব্যবস্থাপনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বর্তমানে এনবিআর স্বতন্ত্র বোর্ড হিসাবে রাজস্ব ব্যবস্থাপনা করত। যেহেতু এনবিআরের সবচেয়ে বড় অংশীদার কর এবং শুল্ক ক্যাডারের কর্মচারীগণ এনবিআর বিলুপ্তির বিরোধিতা করছেন সেহেতু এই ব্যাপারে নির্মোহ বিশ্লেষণ প্রয়োজন। চলুন দেখা যাক বিশ্বের উন্নত দেশ এবং আমাদের পাশ্ববর্তী দেশগুলো কিভাবে রাজস্ব ব্যবস্থাপনা করে। যুক্তরাষ্ট্রে: যুক্তরাষ্ট্রে রাজস্ব ব্যবস্থাপনা করে Internal Revenue Service (IRS) এটি একটি ব্যুরো যা Department of Treasury এর অধীনে হলেও যেটি সম্পূর্ণ স্বাধীন ভাবে কার্যক্রম পরিচালনা করে যেমনটি এনবিআর বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে থেকে স্বতন্ত্র বোর্ড হিসাবে রাজস্ব ব্যবস্থাপনা করে। যুক্তরাজ্য: যুক্তরাজ্যে রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত His Majesty’s Revenue and Customs (HMRC) এর অধীনে যেটি একটি নন-মিনিস্টারিয়াল ডিপার্টমেন্ট এবং His Majesty Treasury...