দেশে দেশে রাজস্ব ব্যবস্থাপনা
::দেশে দেশে রাজস্ব ব্যবস্থাপনা: এনবিআর কতটুকু যৌক্তিক-একটি নির্মোহ বিশ্লেষণ::
অধ্যাদেশ জারির মাধ্যমে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করে রাজস্ব ব্যবস্থাপনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বর্তমানে এনবিআর স্বতন্ত্র বোর্ড হিসাবে রাজস্ব ব্যবস্থাপনা করত। যেহেতু এনবিআরের সবচেয়ে বড় অংশীদার কর এবং শুল্ক ক্যাডারের কর্মচারীগণ এনবিআর বিলুপ্তির বিরোধিতা করছেন সেহেতু এই ব্যাপারে নির্মোহ বিশ্লেষণ প্রয়োজন।
চলুন দেখা যাক বিশ্বের উন্নত দেশ এবং আমাদের পাশ্ববর্তী দেশগুলো কিভাবে রাজস্ব ব্যবস্থাপনা করে।
যুক্তরাষ্ট্রে:
যুক্তরাষ্ট্রে রাজস্ব ব্যবস্থাপনা করে Internal Revenue Service (IRS) এটি একটি ব্যুরো যা Department of Treasury এর অধীনে হলেও যেটি সম্পূর্ণ স্বাধীন ভাবে কার্যক্রম পরিচালনা করে যেমনটি এনবিআর বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে থেকে স্বতন্ত্র বোর্ড হিসাবে রাজস্ব ব্যবস্থাপনা করে।
যুক্তরাজ্য:
যুক্তরাজ্যে রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত His Majesty’s Revenue and Customs (HMRC) এর অধীনে যেটি একটি নন-মিনিস্টারিয়াল ডিপার্টমেন্ট এবং His Majesty Treasury থেকে সম্পূর্ণ আলাদা।
কানাডা:
কানাডায় এই দায়িত্ব পালন করে Canada Revenue Agency (CRA) যেটি একটি আধা-সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান Department of Finance Canada থেকে আলাদা।
অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়ায় রাজস্ব ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম Australian Taxation Office (ATO) যা একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যা Department of the Treasury থেকে স্বতন্ত্র।
জার্মানি:
রাজস্ব ব্যবস্থাপনা করে Federal Central Tax Office (BZSt) যা কিনা Federal Ministry of Finance থেকে আলাদা।
ভারত:
পাশ্ববর্তী দেশ ভারতে রাজস্ব ব্যবস্থাপনা হয় দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে
১. Central Board of Direct Taxes (CBDT) এবং
২. Central Board of Indirect Taxes and Customs (CBIC)
এই দুটিই বোর্ড যেমনটি এনবিআর একটি বোর্ড এবং এই বোর্ড দুইটি স্বাধীনভাবে কাজ করে। গতানুগতি শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির মতো মন্ত্রণালয়ের অংশ নয়।
পাকিস্তান:
আরেক প্রতিবেশি দেশ পাকিস্তানে রাজস্ব ব্যবস্থাপনা করে Federal Board of Revenue (FBR) যা এনবিআরের মতোই একটি বোর্ড, Ministry of Finance এর অধীনে আধা-সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান।
সুতরাং দেখা যাচ্ছে যে, পৃথিবীর প্রায় সকল দেশেই রাজস্ব ব্যবস্থাপনা হয় স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে যা স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনে নয়।
সুতরাং এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন না করে এনবিআর থেকে পলিসি আলাদা করে একে বহাল রেখে স্বাধীন বোর্ড হিসাবে রাজস্ব ব্যবস্থাপনা করাই বৈশ্বিক স্বীকৃত পদ্ধতি।
বি:দ্র: তথ্যপ্রযুক্তির এই যুগে এইসব তথ্য যে কেউ যাচাই করতে পারবেন। গুগল সার্চ বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নির্ভর প্লাটফর্ম চ্যাটজিপিটি, গ্রক, ডিপসিক ইত্যাদি দ্বারা যাচাই করা যাবে।
সংগৃহীত...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন