আয়কর আইন, ২০২৩ এর ধারা ৬৬ অনুসারে, "যে কোনো দান, অনুদান বা উপহার, উহা যে নামেই অভিহিত হউক না কেন" অর্থাৎ যে কোনো দান হতে প্রাপ্ত আয়কে অন্যান্য উৎসের আয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিলো। তবে ধারা ৬৭(১৩)তে স্বামী-স্ত্রী, সন্তান বা পিতা-মাতা থেকে প্রাপ্ত কোনো দানের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার রিটার্নে উক্ত দান প্রদর্শন সাপেক্ষে উহা অন্যান্য উৎস হতে আয় এর আওতায় বাইরে রাখা হয়েছিলো। পাশাপাশি ৬ষ্ঠ তফসিল, দফা ৩৫ এ উক্ত স্বামী-স্ত্রী, সন্তান, পিতা-মাতা হতে প্রাপ্ত দানকে দাতা ও গ্রহীতার রিটার্নে উক্ত দান প্রদর্শন সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছিলো। অর্থাৎ আপনার রিটার্ন ফাইলে আপনি যদি স্বামী/স্ত্রী/সন্তান/পিতা/মাতা থেকে কোনো দান প্রাপ্ত হওয়ার উপর আইটি-১০বি(পরিসম্পদ ও দায়/Asset Liability statement)তে অন্যান্য প্রাপ্তিতে Gift হিসেবে প্রদর্শন করেন, অনুরূপভাবে যদি দাতা তার ফাইলের আইটি-১০বিবি(জীবনযাত্রা খরচ/Statement of Expenses Relating to Lifestyle)তে খরচ হিসেবে বা আইটি-১০বি(পরিসম্পদ ও দায়/Asset Liability Statement) এর ৪(খ) আইটি-১০বিবিতে উল্লেখিত হয় নি এরূপ দান/ব্যয়/ক্ষতি অংশে প্রদর্শন...