যে সকল দান করমুক্ত, অর্থ অধ্যাদেশ-২০২৫
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৬৬ অনুসারে, "যে কোনো দান, অনুদান বা উপহার, উহা যে নামেই অভিহিত হউক না কেন" অর্থাৎ যে কোনো দান হতে প্রাপ্ত আয়কে অন্যান্য উৎসের আয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিলো।
তবে ধারা ৬৭(১৩)তে স্বামী-স্ত্রী, সন্তান বা পিতা-মাতা থেকে প্রাপ্ত কোনো দানের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার রিটার্নে উক্ত দান প্রদর্শন সাপেক্ষে উহা অন্যান্য উৎস হতে আয় এর আওতায় বাইরে রাখা হয়েছিলো। পাশাপাশি ৬ষ্ঠ তফসিল, দফা ৩৫ এ উক্ত স্বামী-স্ত্রী, সন্তান, পিতা-মাতা হতে প্রাপ্ত দানকে দাতা ও গ্রহীতার রিটার্নে উক্ত দান প্রদর্শন সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছিলো।
অর্থাৎ আপনার রিটার্ন ফাইলে আপনি যদি স্বামী/স্ত্রী/সন্তান/পিতা/মাতা থেকে কোনো দান প্রাপ্ত হওয়ার উপর আইটি-১০বি(পরিসম্পদ ও দায়/Asset Liability statement)তে অন্যান্য প্রাপ্তিতে Gift হিসেবে প্রদর্শন করেন, অনুরূপভাবে যদি দাতা তার ফাইলের আইটি-১০বিবি(জীবনযাত্রা খরচ/Statement of Expenses Relating to Lifestyle)তে খরচ হিসেবে বা আইটি-১০বি(পরিসম্পদ ও দায়/Asset Liability Statement) এর ৪(খ) আইটি-১০বিবিতে উল্লেখিত হয় নি এরূপ দান/ব্যয়/ক্ষতি অংশে প্রদর্শন করেন, সেক্ষেত্রে উক্ত দান হতে প্রাপ্ত আয় কর মুক্ত।
জীবনযাত্রা ব্যয় সংক্রান্ত বিবরণী
পরিসম্পদ ও দায় বিবরণী
আপনি যদি উক্ত সম্পর্কের মধ্যে দান প্রদান না করে ঋণ হিসেবে দিয়ে থাকেন, সেক্ষেত্রে উক্ত ঋণ আপনার "আইটি-১০বি(পরিসম্পদ ও দায়/Asset Liability Statement)" তে ৮নং ক্রমিকের চ এর অধীন ই এ "ঋণ প্রদান" অংশে ঋণ গ্রহণকারীর নাম ও এনআইডি সহকারে উল্লেখ করতে হবে। অনুরূপভাবে ঋণ গ্রহণকারী তার আয়কর রিটার্নের "আইটি-১০বি(পরিসম্পদ ও দায় বিবরণী)" এর ৬নং ক্রমিকে ব্যক্তিগত দায় এর ভিতর প্রদর্শন করবেন তার ঋণ।
অর্থ অধ্যাদেশ, ২০২৫ এ একটি গুরুত্বপূর্ণ এবং করদাতাবান্ধব সংযোজন আনীত হয়েছে। এখানে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৬৭(১৩) তে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে স্বামী-স্ত্রী, সন্তান, পিতা-মাতার পাশাপাশি আপন ভাই বা বোন থেকে প্রাপ্ত দানকে পূর্বের ন্যায় রিটার্নে প্রদর্শন সাপেক্ষে অন্যান্য উৎসের আয় এর আওতার বাইরে রাখা হয়েছে এবং ৬ষ্ঠ তফসিল, দফা ৩৫ এও একই সংযোজন করা হয়েছে।
অর্থ অধ্যাদেশ, ২০২৫
এর বাইরে যদি অন্য কেউ হতে আপনি দান গ্রহণ করেন বা দান প্রদান করেন, সেক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকিং চ্যানেল ছাড়া দান গ্রহণ বা প্রদান করতে পারবেন, এর বেশি হলে অবশ্যই সেটি ব্যাংকিং চ্যানেলে হতে হবে, নতুবা উহা ধারা ৬৭(১৩) অনুযায়ী অন্যান্য উৎসের আয় হিসেবে পরিগণিত হবে।
.png)










মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন