পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দাদী

  এবার ঈদে দাদাবাড়ি আর নানাবাড়ি গিয়ে ফেরার সময় অন্য রকম এক কষ্ট নিয়ে ফিরেছি। রাতে ঘুম আসছে না, হঠাৎ করে সেই কথাগুলি মনে পড়লো। যে দাদী, নানীর পরম স্নেহে শৈশব কেটেছে, সেই দাদী, নানী এবার আমাকে কোনোভাবেই চিনতে পারলো না। অবশ্য তাঁদের কসুর নয় এটা। বার্ধক্যের জাঁতাকলে পিষ্ট মানুষ দুটো নিজের গর্ভের সন্তানদেরই ঠিকভাবে চিনতে পারছে না, আর আমি তো তাঁদের সন্তানদের সন্তান। তবে আক্ষেপটা আসলে অন্য জায়গায়। বিশেষ করে আমার দাদীর কথাটা বলতেই হয়। শৈশব থেকে বড় হয়ে একদম কামাই রোজগারে পা দেওয়া পর্যন্ত দাদীকে প্রায় সময়েই কাছে পেয়েছি। ছোটবেলায় আব্বার চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে আমরা থেকেছি, কিন্তু দূরত্ব যত দূরেই হোক না কেন, আমার দাদা আর দাদী নিয়মিত বিরতিতে ছুটে যেতেন আমাদের ঠিকানায়। দাদা,দাদী এলে আসলে যে কি ভালো লাগতো! আব্বা আম্মার কত মাইরের হাত থেকে পরিত্রাণ পেয়েছি দাদা দাদীর উছিলায়, তার আসলে ইয়ত্তা নেই। দাদী দাদাবাড়ী থেকে আসার সময় গ্রামের বাড়ির জাম্বুরা, পেয়ারা, সফেদা, নারিকেল, দানাদার মিষ্টি আনতেন। সেই খাবারগুলোতে মনে হয় অন্য রকমের স্বাদ ছিলো। এখনো যখন কোথাও জাম্বুরা, সফেদা খাই, মনে হয় দাদী এ...

অনুবাদ বিভ্রাট

ছবি
অতি মাত্রায় প্রযুক্তিনির্ভর হওয়া কখনোই উচিত নয়। গতকাল দাপ্তরিক প্রয়োজনে প্রায় একসাথে অনেকগুলো স্কুলের ফোন নম্বর আমার ফোনে সেভ করার প্রয়োজন পড়লো। ফোন নম্বরগুলো সব এক্সেল শিটে একদম স্কুলের নামসহ আছে, কিন্তু নামগুলো বাংলায় থাকার কারণে গুগল কন্টাক্টসে ইম্পোর্ট করার পর নামগুলোর ফন্ট আজগুবি হয়ে যাচ্ছে। কি করবো এখন? প্রায় ৫০টা স্কুলের নাম, সব ইংরেজিতে টাইপ করা এখন খুবই বিরক্তিকর কাজ। হঠাৎ মাথায় এলো গুগল ট্রান্সলেটরকে কাজে লাগাই। যেই ভাবা, সেই কাজ। একেক করে উপজেলা ধরে ধরে স্কুলগুলোর বাংলা নাম কপি করে দেখলাম, যেমন চাচ্ছি, তেমন ভাবেই ইংরেজি লিখা হয়ে যাচ্ছে৷ তাই আর পুনরায় চেক করার প্রয়োজন বোধ করলাম না। একইভাবে সবগুলিকে ইংরেজিতে রূপান্তর করলাম। এরপর গুগল কন্ট্যাক্টসে ইম্পোর্ট করে সেভ করে ফেললাম মুহুর্তের মধ্যে। অতঃপর রিলাক্সড বসে বসে চেক করছিলাম নামের বানানগুলো। কিছুক্ষণ পরই বুঝতে শুরু করলাম, সবকিছুতে শর্টকাট খোজা উচিত নয়। এই যেমন ধরুন স্কুলের নাম, আম বাগান উচ্চ বিদ্যালয়, ইংরেজিতে হয়েছে Mango Garden High School, জনাব আলী সরকারি কলেজ, ইংরেজিতে হয়েছে Mr. Ali Govt College, একতা উচ্চ বিদ্যালয় হয়ে গিয়ে...