এডোব ফটোশপে থ্রি-ডি এম্বোসড লেখা তৈরি
আপনি কি এডোব ফটোশপে থ্রি-ডি এম্বোসড লেখা লিখতে চান? আজকের এই লেখায় সেই পদ্ধতিটি বর্ণনা করবো। এর জন্য সবার আগে যেটি প্রয়োজন হবে, তা হলো এডোব ফটোশপ সফটওয়্যার। আমি যে ভার্সনটি ব্যবহার করেছি, সেটি হলো এডোব ফটোশপ-২০২২। ধারাবাহিকভাবে পদ্ধতিটি নিচে বর্ণনা করা হলোঃ ১। প্রথমে গুগল থেকে Embossed Background সম্বলিত একটি ছবি ডাউনলোড করে নিন। নমুনা ছবি ২। এরপর ফটোশপ ওপেন করে "File > New" থেকে নতুন একটি ফাইল তৈরি করুন। Width, Height আপনি আপনার ছবির প্রয়োজন মতো বসিয়ে নিন। ব্যাকগ্রাউন্ড সাদা রাখাই শ্রেয়। ৩। নতুন ফাইল তৈরি হওয়ার পর আপনি "File>Place Embedded" থেকে ইতোপূর্বে ডাউনলোডকৃত ছবিটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সেট করুন। ৪। এবার বামপাশে থাকা Toolbar থেকে T অর্থাৎ টাইপ টুলটি(Horizontal Type Tool) বাছাই করুন। ...