পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অর্থ বিল ২০২৫ এর সংশোধনী

ছবি
  অর্থ সংক্রান্ত কতিপয় আইন(সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

প্রস্তাবিত অর্থ বিলে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখে আনীত পরিবর্তনসমূহ

ছবি
 সম্মানিত করদাতাদের উদ্দেশ্যে একটি বিষয় আজ আলোকপাত করতে চাই।  প্রস্তাবিত অর্থ বিল-২০২৫ এ আয়কর আইন-২০২৩ এর ধারা ২ এর দফা ২৩ এর বিলুপ্তি এবং ধারা ২ এ দফা ৮১(ক) সংযোজন এর বিষয়টি নিয়ে আজ লিখবো। আয়কর আইন, ২০২৩ এর ধারা ২ এর দফা ২৩ এ করদিবস এর সংজ্ঞায়ন করা হয়েছে।  বিশেষভাবে উল্লেখ করতে গেলে  "করদিবস অর্থ- (ক) কোম্পানি ব্যতীত কোন করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০তম দিন; (খ) কোম্পানির ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫তম দিন অথবা যেই ক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের ১৫তম দিনের পূর্বের তারিখে পড়ে, সেই ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন;"  এখানে ধারা ২ এর দফা ৬৯ এ ৭ ধরণের করদাতার কথা বলা হয়েছে। যথা- স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল ও কোম্পানি।  আয়কর আইন,২০২৩ এর ২(২৩) অনুযায়ী কোম্পানী ব্যতীত অন্য ৬ ধরণের করদাতাদের জন্য রিটার্ন দাখিল শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর।  উদাহরণ স্বরূপ বলতে গেলে- আপনি একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা বা ফার্ম বা তহবিল সত্তা, সে...

বাংলাদেশ আয়কর ইনফোগ্রাফিক (২০২৫-২৬ কর বছর)

ছবি
অর্থ আইন, ২০২৪ এ ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি ও কোম্পানি করদাতাদের জন্য আয়কর হার নির্ধারিত রয়েছে।  অর্থ আইন, ২০২৪ এখান থেকে ডাউনলোড করুন। ভিডিও লিংক 💰 ব্যক্তিগত আয়কর হার করযোগ্য আয়ের সীমা (BDT) করহার ৩,৫০,০০০ পর্যন্ত ০% পরবর্তী ১,০০,০০০ ৫% পরবর্তী ৪,০০,০০০ ১০% পরবর্তী ৫,০০,০০০ ১৫% পরবর্তী ৫,০০,০০০ ২০% পরবর্তী ২০,০০,০০০ ২৫% অবশিষ্ট আয় ৩০% বিশেষ করমুক্ত সীমা: 👩 নারী ও 🌹 প্রবীণ (৬৫+) করদাতা: ৪,০০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত 🌟 প্রতিবন্ধী / তৃতীয় লিঙ্গ: ৪,৭৫,০০০ টাকা পর্যন্ত 🌛 মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা পর্যন্ত 🎝️ প্রতিবন্ধী নির্ভরশীল প্রতি জনে অতিরিক্ত ৫০,০০০ টাকা করমুক্ত 📅 ন্যূনতম কর (অবস্থান অনুযায়ী) অঞ্চল ন্যূনতম কর (BDT) ঢাকা উত্তর/দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫,০০০ অন্যান্য সিটি কর্পোরেশন ৪,০০০ সিটি কর্পোরেশনের বাইরে ৩,০০০ 📈 কোম্পানি করহার প্রতিষ্ঠানের ধরণ করহার পাবলিক কোম্পানি (১০%+ শেয়ার IPO মাধ্যমে) ২২.৫% পাবলিক কোম্পানি (<১০% শেয়ার IPO মাধ্যমে) ২৫% ওয়ান পারসন কোম্পানি (OPC) ২২.৫% অন্যান্য কোম্পানি (নন-পাবলিক) ২৭.৫% ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান (পাবলিক...

কতিপয় এসআরও সুবিধা বাতিল

এস.আর.ও নং ১৫১-আইন/আয়কর-৬/২০২৫ এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন,২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত প্রজ্ঞাপনসমূহ এতদ্দ্বারা রহিত করিল, যথা:- (১) এস. আর. ও নং ৩৩-আইন/২০০৯, তারিখ: ০৯ মার্চ, ২০০৯; (২) এস. আর. ও নং ৩৯৩-আইন/২০১৩, তারিখ: ০২ জানুয়ারি, ২০১৪; (৩) এস, আর, ও নং ১৯৯-আইন/আয়কর/২০১৫, তারিখ: ০১ জুলাই, ২০১৫; (৪) এস, আর, ও নং ২৫৫-আইন/আয়কর/২০১৫, তারিখ: ১৮ আগস্ট, ২০১৫; (৫) এস, আর, ও নং ১৩২-আইন/আয়কর/২০১৮, তারিখ: ১৩ মে, ২০১৮; (৬) এস, আর, ও নং ২৭-আইন/আয়কর/২০১৯, তারিখ: ৩১ জানুয়ারি, ২০১৯; (৭) এস.আর.ও. নং-১৫৭-আইন/আয়কর/২০২২, তারিখ: ০১ জুন, ২০২২; (৮) এস. আর. ও. নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩, তারিখ: ২৩ আগস্ট, ২০২৩; (৯) এস. আর. ও. নং ২৮৬-আইন/আয়কর-১৬/২০২৩, তারিখ: ১১ অক্টোবর, ২০২৩; (১০) এস. আর. ও. নং ৩৮২-আইন/আয়কর-৫১/২০২৪, তারিখ: ৩ নভেম্বর, ২০২৪; (১১) এস. আর. ও. নং ৩৮৩-আইন/আয়কর-৫২/২০২৪, তারিখ: ৪ নভেম্বর, ২০২৪; এবং (১২) এস. আর. ও. নং ৮২-আইন/আয়কর-০৪/২০২৫, তারিখ: ১২ মার্চ, ২০২৫। সকল বাতিলকৃত এসআরওসমূহের পিডিএফ *** এই প্রজ্ঞাপন ১ জুলাই, ২০২৫ তারিখ হইতে...