পোস্টগুলি

অক্টোবর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুকরিয়া

ছবি
এসব দেখলে আসলে মনে হয় আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছেন, এরপরও তাঁকে ঠিকমতো স্মরণ করি না, স্রোতে গাঁ ভাসিয়ে দিয়ে মহানন্দে দিন কাটাচ্ছি, ইচ্ছেমতো নিজের জীবন নিজেই রচনা করি, নিজেই ভুল, ঠিক নির্বাচন করি, সকালে ঘুম থেকে জীবিত বেঁচে উঠার জন্য কোনো শোকরানা নাই, মাথার উপরে থাকার ছাদ আছে, তিন বেলা ভালোমতো খেয়ে বেঁচে থাকার অবস্থা আছে, ঘুমানোর জন্য আরামের বিছানা আছে, তবুও আমার মধ্যে কোনো শোকরানা নাই। আহারে... কাল মাঝরাতে ঘুম ভেঙ্গে গিয়েছিলো হঠাৎ, বাইরে বাতাসের শো শো আওয়াজ খুব ভালোই বুঝতে পারছিলাম, মনে হচ্ছে, অসম শক্তিতে বাতাসের একেকটা তোড় আসছে, আর বিল্ডিংকে ধাক্কা দিচ্ছে, দরজা জানালা সব কেঁপে কেঁপে উঠছে। আমি একটা চার তলা ভবনের সব থেকে উপরের তলায় থাকি, এজন্য ঘরে পানি উঠবার চিন্তা নেই, ইট পাথরের ইমারত তাই ভেস্তে যাওয়ার শঙ্কা নেই, ঘরে পানি ঢুকবার শঙ্কা নেই, আশেপাশে সমুদ্র নেই, যে জলোচ্ছ্বাসের তলিয়ে যাবো, সেই শঙ্কাও নেই... আর এই মানুষগুলো, আহারে, জীর্ণশীর্ণ ঘর, ঘরে সামান্য কিছু আসবাবপত্র, তাও বাতাসে নুয়ে পড়েছে, আরো একটু জোরে ঝাপটা দিলেই মড় মড় করে ভেঙ্গে পড়বে, তবুও সে সেই ভিটেটুকু বাঁচানোর জন্য জানের পর...

মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন

ছবি
অক্টোবর মাসব্যাপী চলছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস, ২০২২। এ বছরের প্রতিপাদ্য, "নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়"। এ উপলক্ষে মাসব্যাপী চার সপ্তাহে চারটি আলাদা বিষয়বস্তু নির্ধারিত হয়েছে। প্রথম সপ্তাহ: মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন আসলে কি? এটি এমন এক ধরণের নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে আপনি আপনার অনলাইন একাউন্টকে আরো সুরক্ষিত করতে পারবেন। সাধারণত মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন হচ্ছে লগ ইন আইডি, পাসওয়ার্ডের পাশাপাশি একটি ক্ষণস্থায়ী ওটিপি(এককালীন পাসওয়ার্ড) সুরক্ষা যা আপনার ব্যক্তিগত ফোনে কিংবা মেইলে টেক্সট মেসেজ আকারে তাৎক্ষণিক প্রেরিত হয়। এবং এই তথ্যটি শুধুমাত্র আপনিই জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার আইডিতে অযাচিত হস্তক্ষেপ করতে সক্ষম হবে না। ফেসবুক/ই-মেইল কিংবা অন্য বিভিন্ন ধরণের ওয়েবসাইটে এই ধরণের সুরক্ষা রাখার ব্যবস্থা আছে। বিশ্বব্যাপী মাত্র ২৬% প্রতিষ্ঠান মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে। (LastPast) টু-ফ্যাক্টর অথেন্টিকেশন গত দুই বছরে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। (Duo Labs) এসএমএস টেক্সট...

ডিলার অফ ডলার

হঠাৎ হোয়াটসঅ্যাপে এক ভাইয়ের আকস্মিক মেসেজঃ "ভাই আমাকে একটু ডলার পাঠান তো!!!" সীমিত আয়ের মানুষ আমি, এই দুর্মূল্যের বাজারে এমনিতে কেউ টাকা চাইলে কলজে কেপে উঠে, সেখানে সে ডলার চেয়েছে। আমার সাথে কি ঠাট্টা করছে সে? আমিঃ স্যরি ভাই, বুঝি নাই। সেঃ একটু আর্জেন্ট ভাই, জলদি সেন্ড করেন প্লিজ। সন্দেহ ঘনীভূত হচ্ছে। অপর পাশের ভাইয়ের হোয়াটসঅ্যাপ কি হ্যাক হলো! এমন তো কখনো হয় না, তাও টাকা চাইলে একটা বিষয় ছিলো। ডলার!!! বিদেশি কেস। আমি নিজেও টেনশনে পড়ে গেলাম, রেস্পন্স করবো কিনা বুঝতেছি না। কিছুক্ষণ ভেবে সেরে আমি ভাইকে ফোন দিয়ে বসলাম। ফোন ধরার পর... আমিঃ ভাই কোনো সমস্যা? সেঃ কি সমস্যা হবে, আরে আমি বসে আছি, আর্জেন্ট, পাঠাইলেন না তো! কথা তো সেই ভাইয়েরই, আবার ফোনেও তার একই চাহিদা। আর্জেন্ট, ডলার। কিন্তু হুট করে আমার কাছেই কেন! আমিঃ ভাই ডলার কোথায় পাবো? অল্প কিছু টাকা আছে, ডলার কেন লাগবে বুঝলাম না। সেঃ আরে ধুর মিয়া। আমার গুগল জি বোর্ডে কিপ্যাডে ডলার সাইনটা আসতেছে না, পাউন্ড আছে। কোনোভাবেই পাচ্ছি না। ঐদিকে এক সাইটে পাসওয়ার্ডে ডলার সাইন দিছি, এই জন্য লগ ইন করতে পারতেছিলাম না দেখে আর্জেন্ট চাইছি, আর আপন...

হঠাৎ ব্ল্যাকআউট

  সময় ২০১৪সন। তখন ভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ি। দুপুরে ভার্সিটি থেকে ফিরতেছি, বাসায় এসেই দেখি বিদ্যুৎ নাই। কিছুক্ষণ পর জানলাম, সমগ্র বাংলাদেশেই বিদ্যুৎ নেই। টোটাল ব্ল্যাক আউট। কখন আসবে জনা নাই। সময় ঠিক খেয়াল নেই কয়টা বেজেছিলো তখন, তবে একদম খা খা দুপুর, আর বেজায় গরম। তবে অতটা হতাশ হয়েছিলাম না, কারণ বিদ্যুৎ এর রেগুলার ব্ল্যাক আউট না হলেও রেগুলার লোড শেডিং হতো। যার কারণে খুব একটা আবেগ কাজ করে নাই। বিকাল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, বিদ্যুতের কোনো খোঁজই নেই, বোঝাও যাচ্ছে না আদৌ কখন আসবে, আর আসলে কি রাতের ভিতর আসবে কিনা। নোকিয়া ১৬০০ চালাতাম, সুতরাং চার্জ থাকা নিয়েও খুব একটা টেনশন কাজ করছিলো না। সন্ধ্যার দিকে নিচে নেমে দেখলাম, মোটামুটি সব ঘরের পুরুষ মানুষ রাস্তায়। বিদ্যুৎ নিয়ে বিভিন্নমুখী গবেষণা চলছে। চায়ের দোকান গরম করা এসব আলোচনা শুনে হতাশ হয়ে পড়ছিলাম। জলদি জলদি বাসার পথ ধরি। যেতে যেতে দেখি রাস্তার দুপাশে সব ভবন অন্ধকার। অন্য সময় জেনারেটর কিংবা আইপিএস এর স্বল্প বিদ্যুৎ সাপ্লাইও থাকে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ অনুপস্থিতির জন্য আজ তাও নেই। ঢাকা শহরে এক ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। হারি...